ঢাকা, অক্টোবর ১৩(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার রাত সাড়ে ৮টায় বাস উল্টে অজ্ঞাত এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটককে জানান, রাত সাড়ে আটটার দিকে রায়বাগ এলাকায় ঢাকামুখী একটি বাস (ঢাকা মেট্রো- জ -১৪-৭১৬) উল্টে যায়। এতে এক ব্যক্তি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। তার পরিচয় জানা যায়নি।
আবুল কালাম আজাদ জানান, বাসে কোন যাত্রী ছিল না। ঘটনার পর চালককে পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24