ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈদের দিন রোববার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবনে এবং প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ শেরে বাংলা নগরে প্রধান উপদেষ্টা ভবনে কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রপতি বঙ্গভবনে সকাল সাড়ে ৯টা থেকে কুটনীতিকদের সঙ্গে এবং ১০টা থেকে সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধান উপদেষ্টা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলা নগরে প্রধান উপদেষ্টা ভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধান উপদেষ্টা তার বাসভবনে রাতে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য এক ঘন্টা সময় নির্ধারণ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24