২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাসচাপায় দুজন নিহত

খুলনা-যশোর মহাসড়কে শহরের বৈকালী মোড়ে শনিবার সকাল ৮টার দিকে বাসচাপায় নিহত হয়েছেন ভ্যান আরোহী আবুল খায়ের (৫০) ও তার নাতি সুমন (১৩)। আহত হয়েছেন সুমনের বাবা ভ্যানচালক জামাল উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

খুলনা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনা-যশোর মহাসড়কে শহরের বৈকালী মোড়ে শনিবার সকাল ৮টার দিকে বাসচাপায় নিহত হয়েছেন ভ্যান আরোহী আবুল খায়ের (৫০) ও তার নাতি সুমন (১৩)। আহত হয়েছেন সুমনের বাবা ভ্যানচালক জামাল উদ্দিন। তাদের বাড়ি দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামে। আহত জামাল উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালিশপুর থানার কর্তব্যরত কর্মকর্তা দারোগা আবুল কালাম আজাদ জানান, সকাল ৮টার দিকে আবুল খায়ের ও সুমনকে ভ্যানে নিয়ে জামাল উদ্দিন কয়রা জংশন এলাকা থেকে খুলনা-যশোর মহাসড়কে আসার সঙ্গে সঙ্গে ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ভ্যান চালক মারাত্মক আহত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১৬৫০ ঘ.