২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর নগরী সুনসান

নগরীর দৃশ্যপট শনিবার সকাল থেকে একেবারেই বদলে গেছে। ঈদের ছুটির দ্বিতীয় দিন যারা নগরীতে ছিলেন তারা ঘর থেকে বের হয়ে অন্য এক নগরীর দেখা পেয়েছেন। এক ধরনের অপার্থিব সুনসান নিরবতা বিরাজ করছে শহর জুড়ে। নিত্যকার কোলাহল, যানজট একদিনের মাথায় উধাও। পুরো নগরী প্রায় ফাঁকা। যেন এক মরু নগরী। ঈদকে সামনে রেখে বৃহস্পতি ও শুক্রবার লোকজন শহর ছাড়ায় নগরীর এমন ছন্নছাড়া চেহারা। শনিবার সকাল থেকেই রাস্তায় যান চলাচল ছিল একেবারে সীমিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর দৃশ্যপট শনিবার সকাল থেকে একেবারেই বদলে গেছে। ঈদের ছুটির দ্বিতীয় দিন যারা নগরীতে ছিলেন তারা ঘর থেকে বের হয়ে অন্য এক নগরীর দেখা পেয়েছেন। এক ধরনের অপার্থিব সুনসান নিরবতা বিরাজ করছে শহর জুড়ে। নিত্যকার কোলাহল, যানজট একদিনের মাথায় উধাও। পুরো নগরী প্রায় ফাঁকা। যেন এক মরু নগরী। ঈদকে সামনে রেখে বৃহস্পতি ও শুক্রবার লোকজন শহর ছাড়ায় নগরীর এমন ছন্নছাড়া চেহারা। শনিবার সকাল থেকেই রাস্তায় যান চলাচল ছিল একেবারে সীমিত। শনিবার ঈদের চিন্তা মাথায় রেখে অধিকাংশ নাগরিক শুক্রবারের মধ্যে তাদের সব কাজ সেরে নেওয়ার চেষ্ট করেছে। তাই এদিন সকাল থেকে রাস্তায় লোকজনের সংখ্যা ছিল খুবই কম। বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে অথবা টেলিভিশন দেখে অলস সময় কাটাচ্ছেন, প্রতীক্ষা করছেন রোববারের কাঙ্খিত ঈদের জন্য। হাসি-আনন্দের ঈদকে বরণ করে নিতে প্রস্তুত সবাই। আগের দিন যেখানে একটি রিকশার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল সেখানে শনিবার সকাল থেকে উল্টো রিকশা ওয়ালাদের যাত্রী ডাকাডাকি করতে দেখা গেছে। সকাল থেকে নগরীর অধিকাংশ দোকনপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিপণী কেন্দ্রগুলো খুলতে শুরু করেছে। ঈদ একদিন পিছিয়ে যাওয়ায় কেউ কেউ শেষ মুহূর্তের কেনাকাটার জন্য কেউবা ঘুরে বেড়াতে শপিং মলগুলোতে যাচ্ছেন। তবে ঈদ পিছিয়ে যাওয়ায় বিক্রেতারা বেশ খুশি। যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী চাঁদ রাতের কেনাকাটাটা জমে ওঠে! বৃহস্পতি ও শুক্রবার ঘরমুখো মানুষের ঢল নামলেও শনিবার বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভিড় কম দেখা গেছে। তবে জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস টার্মিনালগুলোতে যাত্রীদের সরব উপস্থিতি ছিল যথারীতি। একদিন ছুটি বেড়ে যাওয়ায় অনেকেই নতুন করে গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। ঈদের ছুটির পরপরই দুর্গা পূজা হওয়ায় হিন্দু স