২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ডাকাত সন্দেহে চারজন গ্রেপ্তার

সাভারের পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ডাকাত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 09:09 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

সাভার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাভারের পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ডাকাত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হল রাকীব (১৮), জুয়েল (২০), আব্দুর রাজ্জাক (১৮) ও শরীফ (১৯)। আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক অজয় কুমার চক্রবর্তী জানান, শুক্রবার রাত দেড়টার দিকে অস্ত্রসস্ত্রে সজ্জিত একদল ডাকাত নিরিবিলি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। শনিবার আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১৫০৪ ঘ.