২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ব্র্যাক কর্মী অপহরণের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

আফগানিস্তানে ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামের অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রঙ্গিন দাদফার স্পানতা এক চিঠিতে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীকে এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার চিঠিটি হাতে পান বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। রঙ্গিন দাদফার তার চিঠিতে বলেছেন, তার দেশের নিরাপত্তা বাহিনী অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারের জন্য সম্ভাব্য সবকিছু করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আফগানিস্তানে ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামের অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রঙ্গিন দাদফার স্পানতা এক চিঠিতে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীকে এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার চিঠিটি হাতে পান বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। রঙ্গিন দাদফার তার চিঠিতে বলেছেন, তার দেশের নিরাপত্তা বাহিনী অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারের জন্য সম্ভাব্য সবকিছু করবে। এর আগে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে নুরুল ইসলামের উদ্ধারের বিষয়ে আলোচনা করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গত ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের লোগার প্রদেশের ব্র্যাক কার্যালয় থেকে নুরুল ইসলামকে অপহরণ করে। এ সময় বন্দুকধারীরা ওই কার্যালয় থেকে ৩০ হাজার আফগান মুদ্রাও লুট করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২১১৫ ঘ.