২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বিরোধী অভিযানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: লিকুন জিন

সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উচিৎ বলে মত দিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লিকুন জিন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করার পর তার কার্যালয় থেকে বেরিয়ে লিকুন জিন সাংবাদিকদের বলেন, "কীভাবে এই দুর্নীতি বিরোধী অভিযানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমি বলেছি, সরকারের কাঠামো শক্তিশালী করার মধ্যেমে এটা করা যেতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উচিৎ বলে মত দিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লিকুন জিন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করার পর তার কার্যালয় থেকে বেরিয়ে লিকুন জিন সাংবাদিকদের বলেন, "কীভাবে এই দুর্নীতি বিরোধী অভিযানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমি বলেছি, সরকারের কাঠামো শক্তিশালী করার মধ্যেমে এটা করা যেতে পারে।" লিকুন জিন জানান, সুশাসন প্রতিষ্ঠা, দর্নীতি বিরোধী অভিযান, প্রাতিষ্ঠানিক সামর্থ্য বাড়ানো ও টেকসই প্রবৃদ্ধি অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার আলোচনা হয়েছে। এছাড়া বন্যা পুনর্বাসনের কাজে এডিবি কীভাবে বাংলাদেশকে আরো বেশি সাহায্য করতে পারে তা নিয়েও দুজনের কথা হয়েছে। লিকুন জিন সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে প্রবৃদ্ধির হার বাড়াতে রাস্তা-ঘাট, রেলপথ ও বিদ্যুত খাতসহ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।" এর আগে বুধবার লিকুন জিন এর সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, এ বছর বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য ৩৬ কোটি ৫০ লাখ ডলার দরকার। এর মধ্যে ১০ থেকে ১২ কোটি ডলার এডিবির কাছ থেকে পওয়ার আশা করছেন তিনি। বাকি টাকা বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতাদের কাছ থেকে পাওয়া যাবে বলে তিনি জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সময় এডিবি ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু। বাংলাদেশে এডিবির কার্যক্রমের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লিকুন জিন চার দিনের সফরে মঙ্গলবার ঢাকা পৌঁছান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/এমএ/১৯০৯ ঘ.