২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য আটক

দুঃস্থদের মাঝে ভিজিএফ কার্ডের বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগে স্বরুপকাঠী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল খানকে (৪৫) বৃহস্পতিবার আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

বরিশাল, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুঃস্থদের মাঝে ভিজিএফ কার্ডের বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগে স্বরুপকাঠী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল খানকে (৪৫) বৃহস্পতিবার আটক করেছে র‌্যাব। র‌্যাব- ৮ এর লেফটেন্যান্ট কমান্ডার কে এম মামুনুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকেলের দিকে জয়নাল খান তার এলাকায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন। সরকারি নিয়মানুযায়ী জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও তিনি জনপ্রতি ২০ কেজি করে চাল দিয়ে প্রায় একশ কেজি আত্মসাত করেন। পরে র‌্যাব সদস্যরা ওই ইউপি সদস্যকে আত্মসাত করা চালসহ আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তিনি চাল আত্মসাতের কথা স্বীকার করেছেন বলে জানান মামুনুর রশীদ। এ ঘটনায় র‌্যাবের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুলজার আহম্মেদ বাদী হয়ে বৃহস্পতিবার স্বরুপকাঠী থানায় মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮২৫ ঘ.