২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় স্ত্রীকে হত্যার অভিযোগে একজনের ৩৯ বছর কারাদণ্ড

স্ত্রীকে হত্যার অভিযোগে বরগুনার আমতলী উপজেলার তালতলীর হরিণখোলা গ্রামের নুর দারাজ ওরফে খোকনকে (২৫) বৃহস্পতিবার ৩৯ বছর কারাদণ্ড ও ৭ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

বরগুনা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে হত্যার অভিযোগে বরগুনার আমতলী উপজেলার তালতলীর হরিণখোলা গ্রামের নুর দারাজ ওরফে খোকনকে (২৫) বৃহস্পতিবার ৩৯ বছর কারাদণ্ড ও ৭ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ এর বিচারক মো. শাহজাহান মজুমদার বৃহস্পতিবার এ রায় দেন। আদালত স্ত্রীকে হত্যার অভিযোগে যাবজ্জীবন (৩২ বছর) ও তথ্য গোপনের অভিযোগে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৭ সালের ৩০ ডিসেম্বর খোকন তার স্ত্রী খাদিজা বেগমকে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে নিহতের বাবা খালেক ফরাজী পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতে সহযোগিতা করায় মামলার এক আসামি ওয়ারেস আলীকেও সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি তিনজনকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬৩৮ ঘ