২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রলার ডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ নানা-নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন, লতা ইউনিয়নের কসবা গ্রামের তাফায়েল আহম্মেদ শিকদার (৫৫) ও তার নাতি আরিফুর রহমান (৫)। স্থানীয়দের সহযোগিতায় কাজীরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা বুধবার তাদের লাশ উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

বরিশাল, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ নানা-নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন, লতা ইউনিয়নের কসবা গ্রামের তাফায়েল আহম্মেদ শিকদার (৫৫) ও তার নাতি আরিফুর রহমান (৫)। স্থানীয়দের সহযোগিতায় কাজীরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা বুধবার তাদের লাশ উদ্ধার করে। কাজীরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিবুর রহমানের বরাত দিয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যার দিকে আটজন যাত্রী নিয়ে মালবোঝাই ট্রলারটি মেহেন্দিগঞ্জের উদ্দেশে মুলাদী ত্যাগ করে। ট্রলারটি মেহেন্দিগঞ্জের সোনাপুর গ্রামের কাছে লতা নদী পার হওয়ার সময় এটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারের চালকসহ ছয়জন যাত্রী তীরে উঠতে পারলেও নানা-নাতি নিখোঁজ হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ সকালে লতা নদীর শিবগঞ্জ চর এলাকা থেকে তাফায়েল শিকদারের লাশ উদ্ধার করে। বিকেল সাড়ে ৪ টার দিকে একই এলাকা থেকে শিশু আরিফের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৯২৮ ঘ.