২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে রাবির আটক শিক্ষকদের মুক্তির আবেদন করেছেন স্ত্রীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটজন কারাবন্দি শিক্ষকের স্ত্রীরা ঈদ ও দুর্গাপূজার আগে মানবিক বিবেচনায় তাদের মুক্তির আবেদন জানিয়েছেন। বুধবার সকালে তাদের আবেদনপত্র ফ্যাক্সে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। আবেদনে বলা হয়েছে, আসন্ন ঈদ ও দুর্গাপূজার উৎসবমুখীন পরিবেশে কারাবন্দি শিক্ষকদের স্ত্রী, সন্তান, মাতা-পিতা, পরিজন ও আত্মীয়-স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাবেন। এজন্য শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটজন কারাবন্দি শিক্ষকের স্ত্রীরা ঈদ ও দুর্গাপূজার আগে মানবিক বিবেচনায় তাদের মুক্তির আবেদন জানিয়েছেন। বুধবার সকালে তাদের আবেদনপত্র ফ্যাক্সে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। আবেদনে বলা হয়েছে, আসন্ন ঈদ ও দুর্গাপূজার উৎসবমুখীন পরিবেশে কারাবন্দি শিক্ষকদের স্ত্রী, সন্তান, মাতা-পিতা, পরিজন ও আত্মীয়-স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাবেন। এজন্য শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়। আটক শিক্ষকরা রাষ্ট্র, সমাজ ও শিক্ষাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নয় বলে উল্লেখ করা হয় আবেদনে। প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা আবদনপত্রের একটি অনুলিপি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে সরবরাহ করেন। আবেদনে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম সাইদুর রহমান খানের স্ত্রী কামরুন রহমান খান, অধ্যাপক আবদুস সোবহানে স্ত্রী মনোয়ারা সোবহান, অধ্যাপক মলয় কুমার ভৌমিকের স্ত্রী স্বপ্না ব্যানার্জী, অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সজলের স্ত্রী হাসনা আরা বেগম, অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপুর স্ত্রী তানজিমা ইয়াসমিন, অধ্যাপক সেলিম রেজা নিউটনের স্ত্রী সুস্মিতা চক্রবর্তী, অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী সঞ্চিতা রায় ও অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের স্ত্রী উদিসা ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬৩৫ ঘ.