বরিশাল, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর রিফিউজি কলোনি এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ৮৭৫ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। একই রাতে র্যাবের অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে রিফিউজি কলোনি এলাকায় একটি মাইক্রোবাস থেকে ৮৭৫ বোতল ফেনসিডিলসহ চালক মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নূরে আলম ও জাহিদ নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে র্যাব-৮ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কে এম মামুনুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯ টার দিকে নগরীর ঝড়ঝড়িয়াতলার অভিযান চালিয়ে একটি মুদী দোকানের সামনে থেকে মোস্তফা হাওলাদার নামে এক ব্যক্তিকে একটি ওয়ান শুটার এবং একটি এয়ারগানসহ গ্রেপ্তার করা হয়।
দুটি ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৯ ঘ.
bdnews24