২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চউক'র এক নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রকল্প বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এজে সেলিম উদ্দিনকে মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি সহকারী প্রকৌশলী হলেও প্রকল্প বিভাগে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্বে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 04:42 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রকল্প বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এজে সেলিম উদ্দিনকে মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি সহকারী প্রকৌশলী হলেও প্রকল্প বিভাগে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্বে ছিলেন। মঙ্গলবার চউক সচিবের পক্ষে সহকারী সচিব আমান উল্ল্যাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে প্রকৌশলী সেলিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বিরুদ্ধে অনিয়ম ও শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।" তিনি দাবি করেন, "বিভিন্ন প্রকল্পের অনিয়ম তুলে ধরায় চউকের একটি মহল চেয়ারম্যানের সহায়তায় আমাকে হয়রানি করার জন্য চক্রান্তমূলক এ কাজ করেছে। অন্যদের অনিয়ম ঢাকতেই আমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে।" এ বিষয়ে ঢাকায় অবস্থানরত চউক সচিব আনিসুজ্জামান জানান, বরখাস্তের একটি প্রক্রিয়া চলছিল বলে তিনি জানতেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২২৪০ ঘ.