২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার মামলায় আগাম জামিন পেয়েছেন মাহমুদুর রহমান

সাবেক জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমানকে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ২৮ অক্টোবর পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 04:42 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমানকে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ২৮ অক্টোবর পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ এফ এম আবদূর রহমানের অবকাশকালীন বেঞ্চে হাজির হয়ে মাহমুদুর রহমান আগাম জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। গত ৩০ সেপ্টেম্বর মতিঝিল থানায় বেক্সিমকোর প্রতিষ্ঠান শাইনপুকুর হোল্ডিংসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, বেক্সিমকো গ্র"পের চেয়ারম্যান সোহেল এফ রহমান, তার ভাই গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সাতজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে অভিযোগ করা হয়, আসামিরা জাল দলিলের মাধ্যমে প্রায় একশ আট কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ করেন। এর মধ্যে মাহমুদুর রহমান শাইনপুকুর হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক থাকার সময় ১৯৯৮ সালের ৪ ফেব্র"য়ারি গাজীপুরে ৮৩ একর জমির জাল দলিল দেখিয়ে ৭৪ কোটি টাকা ব্যাংক ঋণের আবেদন করেন। মাহমুদুর রহমানের পক্ষে আগাম জামিন আবেদনের ওপর শুনানিতে অংশ নেন আজমালুল হোসেন কিউসি। আদালত অবকাশ শেষে আগামী ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের খোলার তারিখ পর্যন্ত মাহমুদুর রহমানকে আগাম জামিন দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২২৩০ ঘ.