ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মরত ১৭৯ জন কর্মকর্তাকে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কাজের অংশ হিসাবে এ নিয়োগ দেওয়া হল।
আগামী ১ নভেম্বরের আগেই নতুন নিয়োগ করা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বলেন, "সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সরকার মঙ্গলবার এ ১৭৯ জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে।" (আরও তথ্যসহ)
তিনি বলেন, বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাযদার হোসেন মামলার রায় বা
bdnews24