২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দূতাবাস চালু করবে ইরাক

ঢাকায় দূতাবাস আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইরাকি সরকার। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসায়ের জাবেরি এ কথা জানিয়েছেন। গত ১১ সেপ্টেম্বর লেখা ওই চিঠির বিষয়বস্তু মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকায় দূতাবাস আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইরাকি সরকার। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসায়ের জাবেরি এ কথা জানিয়েছেন। গত ১১ সেপ্টেম্বর লেখা ওই চিঠির বিষয়বস্তু মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে হোসায়ের জাবিরি বলেন, "ইরাকের প্রতি বাংলাদেশের জোরাল সমর্থন থাকায় এই সিদ্ধান্ত (দূতাবাস চালু) নেওয়া হয়েছে।" এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "ঢাকায় ইরাকি দূতাবাস চালুর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এর ফলে দুই দেশের সম্পর্ক জোরদারের পথে আমরা অনেক দূর এগিয়ে যাব।" এর আগে ঢাকায় ইরাকের দূতাবাস থাকলেও ২০০৩ সালে দেশটিতে ইঙ্গ-মার্কিন জোটের অভিযানের পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএনডি/এমএ/১৯১১ঘ.