২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে অপহৃত ব্র্যাক কর্মকর্তার মুক্তির আবেদন করেছে পরিবার

আফগানিস্তানে অপহৃত ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামের মুক্তির জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে নুরুল ইসলামের পরিবার। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে নুরুল ইসলামের স্ত্রী, ছেলে ও ভাইয়েরা এ আবেদন জানান। উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা পারভীন রাণী সাংবাদিকদের বলেন, "অপহরণকারীদের দাবি অনুযায়ী টাকা না দেওয়া হলে তারা আমার স্বামীকে মেরে ফেলবে। আমার স্বামীকে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহৃত ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামের মুক্তির জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে নুরুল ইসলামের পরিবার। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে নুরুল ইসলামের স্ত্রী, ছেলে ও ভাইয়েরা এ আবেদন জানান। উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা পারভীন রাণী সাংবাদিকদের বলেন, "অপহরণকারীদের দাবি অনুযায়ী টাকা না দেওয়া হলে তারা আমার স্বামীকে মেরে ফেলবে। আমার স্বামীকে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি।" রাণী বলেন, "আমার স্বামী প্রায়ই আমাকে বলতো তাকে কেউ অপহরণের হুমকি দিচ্ছে।" ড. ইফতেখার আহমদ নুরুল ইসলামের পরিবারের সদস্যদের সরকার তার মুক্তির সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশ্বস্ত করেছেন । পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "নুরুল ইসলামের মুক্তির জন্য আমি আরেকবার আফগান পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিয়েছি।" তিনি আরো বলেন, "এছাড়া তার মুক্তির জন্য আমি যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আফগানিস্তানকে অনুরোধ করেছি।" ড. ইফতেখার বলেন, "প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জাতিসংঘের সাধারণ পরিষদের বাইরে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন। আফগান প্রেসিডেন্ট নুরুল ইসলামকে মুক্তির সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।" পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "তার মুক্তির জন্য সব পর্যায়ে চেষ্টা চালানো হচ্ছে।" ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ২০০২ সাল থেকে আফগানিস্তানে ব্র্যাকের চারশ কর্মী কাজ করছে। আফগানিস্তানে নুরুল ইসলামের অপহরণের দুদিন আগে অজ্ঞাত পরিচয়ের দু