নরসিংদী, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রায়পুরা উপজেলায় মেঘনায় নৌকা ডুবে মারা যাওয়া সাত জনের পরিচয় পাওয়া গেছে।
রায়পুরা ও ভৈরব থেকে পাড়াতলীগামী দুটি ইঞ্জিন চালিত নৌকা সোমবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে ডুবে গেলে এরা প্রাণ হারায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের আত্মীয়-স্বজনরা এসে লাশগুলো সনাক্ত করে।
নিহতরা হলেন, ইয়াসিন (৬), বৃষ্টি (৪ মাস), সোহাগ (৭ মাস), সোহান (১ বছর ছয় মাস), রোকেয়া (৫৫), আবুল হাসিম (৬০) ও মাজেদা বেগম (৩২)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24