২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী টুকুর স্ত্রীর জামিনে মুক্তি

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদ সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে, গত ৩০ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তাদের মেয়ে সারাহ হাসিন মাহমুদ। কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকালে রোমানা মাহমুদ টুকু কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার মেয়ে সারাহ হাসিন মাহমুদও গত সপ্তাহে জামিনে মুক্তি পান। ইকবাল হাসান মাহমুদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাক রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্চতর আদালত থেকে রোমানা মাহমুদ সোমবার এবং মেয়ে সারাহ হাসিন মাহমুদ গত ৩০ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 04:58 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদ সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে, গত ৩০ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তাদের মেয়ে সারাহ হাসিন মাহমুদ। কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকালে রোমানা মাহমুদ টুকু কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার মেয়ে সারাহ হাসিন মাহমুদও গত সপ্তাহে জামিনে মুক্তি পান। ইকবাল হাসান মাহমুদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাক রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্চতর আদালত থেকে রোমানা মাহমুদ সোমবার এবং মেয়ে সারাহ হাসিন মাহমুদ গত ৩০ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছেন। মোহাম্মদপুর থানায় করা দুর্নীতির মামলায় ৩ জুলাই পুলিশ মা-মেয়েকে তাদের মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে। একই মামলার আসামি টুকুর ছেলে আবেদ হাসান মাহমুদও ওই দিন বিকেলে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তিন জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ইকবাল মাহমুদ টুকুও গত ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন। মা-মেয়ে জামিন পেলেও পিতা-পুত্র কারাগারে আছেন। ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে টুকু ও তার পরিবাবের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন গত ২১ মার্চ মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএই্চ/এসএম/এমএইচবি/২২৪১ ঘ.