কক্সবাজার, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল খালেক চৌধুরীকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মহেশখালী নৌ-কনটিনজেন্ট এর লেফট্যানেন্ট কমান্ডার ফরহাদ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় আবদুল খালেক চৌধুরীকে শাপলাপুরে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা আছে। জিজ্ঞাসাবাদে আবদুল খালেক এসব অভিযোগ স্বীকার করেছেন।
মহেশখালী থানার উপ-পরিদর্শক নুরুল হক জানান, যৌথবাহিনী আবদুল খালেক চেয়ারম্যানকে আটক করে রাতে মহেশখালী থানায় সোপর্দ করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২৪৫ ঘ.
bdnews24