২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নৌকাডুবিতে ছয়জনের মৃত্যু

রায়পুরা উপজেলায় দুটি নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ ৬ জন নিহত ও তিনজন আহত হয়েছে। ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকা দুটি মেঘনা নদীতে ডুবে যায়। নিখোঁজ রয়েছে আরও ২০/৩০ জন যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 04:29 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

নরসিংদী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --রায়পুরা উপজেলায় দুটি নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ ৬ জন নিহত ও তিনজন আহত হয়েছে। ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকা দুটি মেঘনা নদীতে ডুবে যায়। নিখোঁজ রয়েছে আরও ২০/৩০ জন যাত্রী। সোমবার সন্ধ্যা ৭টায় পারাতলী গ্রাম-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় ২০/২৫ জন যাত্রী নিয়ে আওলাদ মিয়ার ইঞ্জিন নৌকা রায়পুরা থেকে পারাতলীর উদ্দেশে রওয়ানা হয়। অপরদিকে মালেক মিয়ার আরেকটি ইঞ্জিন নৌকা ২৫/৩০ জন যাত্রী নিয়ে ভৈরব থেকে একই গন্তব্যে যাত্রা করে। নৌকা দুটি পারাতলী পৌঁছার ঠিক আগে ঝড়ের কবলে পড়ে মেঘনায় ডুবে যায়। এলাকার লোকজন পার্শ্ববর্তী শ্রীনগর গ্রাম সংলগ্ন নদী থেকে রাত সাড়ে সাতটায় সোহাগ, আবুল হাসেম, সোহেল এবং আরও অজ্ঞাত তিনজনের লাশ উদ্ধার করেছে। এছাড়া নদী থেকে সাঁতরে উঠে আসা তিন যাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পারাতলী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সালাহউদ্দিন আদিল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নৌকা দুটির প্রায় ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছে। প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে এদের খোঁজ নেওয়াও যাচ্ছে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২২৩ঘ.