২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুকুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জন গ্রেপ্তার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহাত করিম মুকুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোক্তার হোসেন (২৯), হাজী মোশাররফ হোসেন (৩২), জাহাঙ্গীর (২৮) ও আলাল (২৮)। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মুকুলকে ছিনতাই ও মারধর করার কথা স্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহাত করিম মুকুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোক্তার হোসেন (২৯), হাজী মোশাররফ হোসেন (৩২), জাহাঙ্গীর (২৮) ও আলাল (২৮)। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মুকুলকে ছিনতাই ও মারধর করার কথা স্বীকার করেছে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল জলিল সোমবার সাংবাদিকদের জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে ওই ছিনতাইকারী চক্রের চার সদস্য রাজধানীর বিমান বন্দর সড়কে মুকুলের ভাড়া করা সিএনজি অটোরিক্সায় উঠে পড়ে। মুকুলের চোখে মলম ও মরিচের গুড়ো লাগিয়ে তার মোবাইল ফোন ও নগদ ৮শ' টাকা কেড়ে নেয় তারা। এরপর তারা মুকুলকে মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, মুকুলের মৃত্যু হয়েছে। মুকুল হত্যার পর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল বিষয়টির তদন্তে মাঠে নামে। তার ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে মাতুয়াইলের একটি বাসায় অভিযান চালিয়ে মোক্তার হোসেন, হাজী মোশাররফ হোসেন ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড্ডা থেকে আলাল (২৮) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। যুগ্ম কমিশনার জানান, মোক্তার, মোশাররফ ও জাহাঙ্গীর জিজ্ঞাসাবাদে মুকুলকে ছিনতাই ও মারধার করার কথা স্বীকার করেছে। তবে আলাল ঘটনার সময় ছিল না। সে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি ভাড়া করে দেয়। ছিনতাইয়ের সময় লিটন নামে আরো একজন তাদের সঙ্গে ছিল। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান আব্দুল জলিল। বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম/এলএইচ/জেকে/এমএ/১৮০৩ ঘ.