২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিছ চৌধুরির পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে ১৯ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর পরিবারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম)--ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে ১৯ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর পরিবারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার রাতে কমিশনের উপপরিচালক জীবন কৃষ্ণ রায় গুলশান থানায় মামলাটি দায়ের করেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান থানার উপপরিদর্শক সৈয়দা জাকিয়া সুলতানা। মামলার আসামীরা হচ্ছেন, হারিছ চৌধুরী, তার স্ত্রী জোৎস্নে আরা চৌধুরী, ছেলে নাইম শফি চৌধুরী, মেয়ে সামিরা তানজিল, ভাই সেলিম চৌধুরী, সেলিম চৌধুরীর স্ত্রী জাহানারা চৌধুরী, বড় বোন আকলাছুন নাহার, শ্যালক মাসুম আহমেদ, বন্ধু মোশাররফ হোসেন ঠাকুর এবং ব্যাক্তিগত সহকারি জিয়াউল ইসলাম। জাকিয়া সুলাতানা জানান, হারিছ চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী, পুত্র, কন্যা, ভাইসহ আত্মীয় স্বজনের সহায়তায় প্রায় ১৯ কোটি ৪০লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অবৈধ ভাবে অর্জন করেছেন বলে মামলায় বলা হয়েছে। হারিছ চৌধুরীসহ মামলার সব আসামি পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম/এলএইচ/আরএ/জিএনএ/১৭৫৫ ঘ.