২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে নাসিমের ১৩ ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকেও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। রায়ে এ দম্পতির অবৈধ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। নাসিমের ১৩ বছরের সাজার মধ্যে আছে অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ১০ বছর সশ্রম এবং সম্পত্তির তথ্য গোপন করার অপরাধে তিন বছরের কারাদণ্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 07:53 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকেও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। রায়ে এ দম্পতির অবৈধ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। নাসিমের ১৩ বছরের সাজার মধ্যে আছে অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ১০ বছর সশ্রম এবং সম্পত্তির তথ্য গোপন করার অপরাধে তিন বছরের কারাদণ্ড। পৃথক দুটি ধারায় দেওয়া সাজা একটি শেষ হলে অপরটি কার্যকর হবে। এ কারণে তাকে ১৩ বছরই কারাভোগ করতে হবে। সোমবার দুপুরে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ রায় ঘোষণা করেন। আসামিদের গ্রেপ্তারের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উলে