২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলের সাবেক পৌর চেয়ারম্যান মধুর সম্পত্তি জব্দ

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধুর অস্থাবর সম্পত্তি রোববার জব্দ করেছে পুলিশ। দুর্নীতি দমন কমিশন প্রকাশিত সন্দেহভাজন দুর্নীতিবাজদের ৩৫ জনের তালিকায় তার নাম রয়েছে। একাধিক মামলায় তিনি এখন পালিয়ে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 05:10 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

মৌলভীবাজার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধুর অস্থাবর সম্পত্তি রোববার জব্দ করেছে পুলিশ। দুর্নীতি দমন কমিশন প্রকাশিত সন্দেহভাজন দুর্নীতিবাজদের ৩৫ জনের তালিকায় তার নাম রয়েছে। একাধিক মামলায় তিনি এখন পালিয়ে আছেন। আদালতের নির্দেশে রোববার সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম ও উপ-পরিদর্শক নজরুল ইসলাম মহসিন মিয়া মধুর সম্পত্তি জব্দ করেন। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মহসিন মিয়া মধুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি আত্মগোপন করে আছেন। শ্রীমঙ্গল ইউপির সাবেক চেয়ারম্যান আফজাল হকের করা দুটি মামলায় পুলিশ মহসিন মিয়ার বিরুদ্ধে স