২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে গ্রেপ্তার দুই বাংলাদেশিকে মুক্তি দেওয়া হয়েছে

মালদ্বীপে ৩০ সেপ্টেম্বরের বোমা হামলার ঘটনার পর গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিককে রোববার মুক্তি দেওয়া হয়েছে। মালদ্বীপ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব এম এ কে মাহমুদ রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালদ্বীপে যে দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মুক্তি দেওয়া হয়েছে। মালের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 02:25 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপে ৩০ সেপ্টেম্বরের বোমা হামলার ঘটনার পর গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিককে রোববার মুক্তি দেওয়া হয়েছে। মালদ্বীপ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব এম এ কে মাহমুদ রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালদ্বীপে যে দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মুক্তি দেওয়া হয়েছে। মালের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।" অবশ্য ওই দুই বাংলাদেশির পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি। মালদ্বীপের রাজধানী মালেতে ওই বোমা হামলার ঘটনায় ১২ জন বিদেশি পর্যটক আহত হন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১ অক্টোবর দুই বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। মালদ্বীপ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই বাংলাদেশির নামে মোট চারটি মোবাইল সিম কার্ড থাকায় বোমা হামলার সঙ্গে তারা জড়িত বলে সন্দেহ করা হয়েছিল। ধারণা করা হয়েছিল, ওইসব সিম ব্যবহার করেই তারা হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। কিন্তু জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, সই জাল করে কেউ তাদের নামে ওই সিম কিনেছে। তারা ওই সিমের মালিক নয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএ/২০১৯ ঘ.