২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা তুলে দ্রুত নির্বাচন দিতে বললেন আ. লীগের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

যত দ্রুত সম্ভব সারাদেশে ঘরোয়া রাজনীতি চালু এবং জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, " আজ জাতির ক্রান্তিকাল চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 01:48 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যত দ্রুত সম্ভব সারাদেশে ঘরোয়া রাজনীতি চালু এবং জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, " আজ জাতির ক্রান্তিকাল চলছে। জরুরি অবস্থার মধ্যে মানুষ দেশের ভবিষ্যত নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় আছে। জনগণের মৌলিক অধিকার স্থগিত হয়ে আছে। জরুরি অবস্থা তুলে নিলে দেশের অস্বাভাবিক অবস্থা স্বাভাবিক হবে। কেবল রাজনৈতিক নেতা-কর্মীরাই নয় সব শ্রেণী- পেশার মানুষের সার্বিক কর্মকাণ্ডও চালু করা সম্ভব হবে।" তিনি বলেন, "দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে কারামুক্ত করে তার নেতৃত্বেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে।" হাসিনার মুক্তির জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আইনি লড়াই ও সাংবিধানিক প্রক্রিয়াতেই শেখ হাসিনা মুক্তি পাবেন বলে আমাদের বিশ্বাস।" তিনি বলেন, "গণতন্ত্রের বিকল্প কিছু নেই। এ দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বহু আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে। রক্ত দিয়েছে।" 'বেশি দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয়'- প্রধান উপদেষ্টার এ বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার রাতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর সৈয়দ আশরাফুল ইসলাম রোববার সকালে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, দলের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকেই ঠিক করা হবে। একই সঙ্গে সফলভাবে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য তিনি আগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোসকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ায় স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের পক্ষে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আবদুল মান্নান, ড. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, ইয়াফেস ওসমান, বিএম মোজাম্মেল হক, সুভাষ সিংহ রায়, মির্জা আবদুল জলিল, মোতাহার হোসেন মোল্লা, ফরিদুন্নাহার লাইলী, মতিউর রহমান মতি, মোল্লা মো. আবু কাওছার প্রমুখ। আওয়ামী লীগকে একটি ধর্মনিরপেক্ষ-অসা