২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে ভিআইপি বন্দিদের জন্য এনবিআরের বিশেষ ছাড়

কারাগারে আটক যেসব ব্যবসায়ী ও রাজনীতিবিদের ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে তারা ঈদ উদযাপনের জন্য ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাও এ সুবিধা পাবেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এর চেয়ারম্যান বদিউর রহমান রোববার সেগুনবাগিচার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "সরকার চায় যারা কারাগারে আটক আছেন তাদের পরিবারের সদস্যরা আগের মতোই উৎসব আমেজের মধ্যে ঈদ উদযাপন করুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 12:20 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কারাগারে আটক যেসব ব্যবসায়ী ও রাজনীতিবিদের ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে তারা ঈদ উদযাপনের জন্য ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাও এ সুবিধা পাবেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এর চেয়ারম্যান বদিউর রহমান রোববার সেগুনবাগিচার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "সরকার চায় যারা কারাগারে আটক আছেন তাদের পরিবারের সদস্যরা আগের মতোই উৎসব আমেজের মধ্যে ঈদ উদযাপন করুক। এ কারণে যাদের ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে তারা পরিবারের ঈদের কেনাকাটাসহ অন্য খরচ মেটানোর জন্য টাকা চেয়ে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলে (সিআইসি) আবেদন করতে পারবেন।" এনবিআর চেয়ারম্যান বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়কর দেওয়ার জন্য সাত লাখ টাকা চেয়ে এনবিএর এর কাছে আবেদন করেছিলেন। আমরা তা অনুমোদন করেছি। আরেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও আয়কর দেওয়ার জন্য ১০ লাখ ২৪ হাজার টাকা চেয়েছেন। এটিও অনুমোদনের অপেক্ষায় আছে।" ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এমন ব্যক্তিরা এমনিতেই মাসের খরচ মেটানোর জন্য একটি একাউন্ট থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন বলে জানান বদিউর রহমান। তিনি বলেন, "এছাড়া অসুস্থতাজনিত বা চিকিৎসা খরচ, প্রতিষ্ঠান পরিচালনা ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাবদ যা প্রয়োজন তা চেয়ে সিআইসি বরাবর আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিধান আছে। এর বাইরেও কারাগারে আটক রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের পরিবারের সদস্যদের ঈদ উদযাপনের বিষয়টি চিন্তা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৮০২ ঘ.