২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহ মামলায় বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে রোববার রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। তার অনুপস্থিতিতে ঢাকা মহানগরীর ৫ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. আমান উল্লাহ এ অভিযোগ গঠন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 10:51 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে রোববার রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। তার অনুপস্থিতিতে ঢাকা মহানগরীর ৫ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. আমান উল্লাহ এ অভিযোগ গঠন করেন। অভিযোগে বলা হয়, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর দলের নেতাকর্মী ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন সম্পর্কিত সিডি, বইপত্রসহ ২০০২ সালের ২৭ ফেব্র"য়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন বাহাউদ্দিন নাছিম। এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ