২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামে শনিবার রাতে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 07:35 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

কুষ্টিয়া, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামে শনিবার রাতে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ জানায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে এক দল ডাকাত মথুরাপুর গ্রামে কামালের বাড়িতে হানা দেয়। ওই সময় চিৎকার করলে ডাকাতরা ওই বাড়ির লোকজনকে মারধর করে। এতে গৃহকর্তা কামাল, তার ভাই ভাসান ও প্রতিবেশী আমজাদ আহত হন। এদিকে হৈ-হট্টগোলে গ্রামবাসী ছুটে এসে ডাকাত দলকে ধাওয়া করে। ওসি সামাদ জানান, ওই সময় এক ডাকাতকে ধরে ফেলে পিটুনি দেয় তারা। এতে ওই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য রোববার সকালে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৮ ঘ.