চাঁদপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের মিশন রোড এলাকায় শনিবার বিকালে ১০০ টাকার ৪৪টি জালনোটসহ মুন্নী (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর নবী জানান, কমিউনিটি পুলিশের সদস্য মিজানুর রহমান জালনোটসহ মুন্নীকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করে। এ ঘটনায় মিজান বাদি হয়ে একটি মামলা করেছে।
মুন্নী পুলিশকে জানিয়েছে, তার বাড়ি ভোলা জেলায়। সে চাঁদপুরের পুরানবাজারে থাকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৭ ঘ.
bdnews24