ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি শ্রমিক আমদানি ওপর নিষেধাজ্ঞা জারি করেনি মালয়েশিয়া। বরং তারা শ্রমিক আমদানি স্থগিত রেখেছে। ভবিষ্যতে এ স্থগিতাদেশ শিথিল হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী।
ড. ইফতেফার আহমদ চৌধুরী বলেছেন, মালয়েশীয় সরকার কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে জানিয়েছে, এ পর্যন্ত যারা সে দেশে যাওয়ার অনুমোদন পেয়েছে তাদের ওপর স্থগিতাদেশ কার্যকর হবে না। তারা সবাই মালয়েশিয়া যেতে পারবেন।
শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, মালয়েশীয় সরকার সেদেশে বাংলাদেশি শ্রমিক নেওয়া স্থগিত করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেছেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "নিউইয়র্কে মালয়েশীয় কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছেন যে, শ্রমিক আমদানির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়নি বরং স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে বিষয়টি শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে।"
ড. ইফতেখার আহমদ চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে দেশের স্বার্থ রয়েছে। তাই সে দেশে জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো আবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যাতে কর্মীদের স্বার্থ সংরক্ষণ করা যায়।
উপদেষ্টা বলেন, "সা
bdnews24