টাঙ্গাইল, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মধুপুরের লেদুর বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে আয়নাল (৩০) ও রিপন (২৫) নামের দুই যুবক নিহত হয়েছে।
নিহতদের বাড়ি আলোকদিয়া ইউনিয়নের বেকারকোনা গ্রামে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএনএম গোলাম মোস্তাফা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মহিষমারা গ্রামের লেদুর বাজার এলাকার আব্দুল মালিকের বাড়িতে গরু চুরির সময় গ্রামবাসী ওই দুই যুবককে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মধুপুর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০৫২ ঘ.
bdnews24