২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফ দম্পতির আয়কর নিতে এনবিআরকে হাইকোর্টের নির্দেশ

সাবেক বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ারভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর অঘোষিত আয়ের ওপর প্রায় ৭ লাখ টাকা কর নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে অঘোষিত আয়ের ওপর এই কর না নেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানাতে এনবিআর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 05:22 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ারভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর অঘোষিত আয়ের ওপর প্রায় ৭ লাখ টাকা কর নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে অঘোষিত আয়ের ওপর এই কর না নেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানাতে এনবিআর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। বৃহষ্পতিবার বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলতাফ হোসেন চৌধুরীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আলতাফ হোসেন চৌধুরীর কাছ থেকে ৬ লাখ ৯২ হাজার ৭শ ২৩ টাকা কর নেওয়ার পাশাপাশি হাইকোর্টের একই বেঞ্চ তার স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরীর অঘোষিত আয়ের ওপর ১২ লাখ ৭৪ হাজার ৩০৯ টাকা আয়কর নেওয়ার জন্যও এনবিআরকে নির্দেশ দেয়। দুটি রিটে আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এনবিআর অঘোষিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার পর গত ৫ সেপ্টেম্বর আলতাফ হোসেন চৌধুরী ৬ লাখ ৯২ হাজার ৭শ ২৩ টাকা আয়কর জমা দেন। একইদিন সুরাইয়া আক্তার চৌধুরীও ১২ লাখ ৭৪ হাজার ৩০৯ টাকা আয়কর জমা দেন। কিন্তু তাদের দেওয়া কর গ্রহণ করেনি এনবিআর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এমএইচবি/২৩০৩ ঘ.