চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই জনের মৃত্যু
জেলার পটিয়া উপজেলার কালারপোল বাজারে বৃহস্পতিবার রাতে ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মৃত্যু হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রাত পৌনে আটটার দিকে দুটো সিএনজি অটোরিক্সায় করে ৮/১০ জনের একটি ডাকাত দল কালারপোল বাজারের একটি দোকানে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় জনতা দুজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্য ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় আবদুস সালাম (২৬) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।