২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লঞ্চ-ট্রলারের সংঘর্ষে একজন নিহত

সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে কীর্তনখোলার শাখা নদীতে বৃহস্পতিবার সকালে লঞ্চ ও মাছের ট্রলারের সংঘর্ষে স্বর্ণা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 07:02 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

বরিশাল, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে কীর্তনখোলার শাখা নদীতে বৃহস্পতিবার সকালে লঞ্চ ও মাছের ট্রলারের সংঘর্ষে স্বর্ণা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। স্বর্ণা নগরীর সরকারি গালর্স স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তারা বাবার নাম মোশাররফ হোসেন। বিআইডব্লিটিএ বরিশাল কার্যালয়ের ট্রাফিক ইন্সপেক্টর আবদুল মালেক জানান, বরিশাল থেকে বাহেরচরের উদ্দেশে ছেড়ে যাওয়া এম ভি নাসির খান নামের লঞ্চটি কীর্তনখোলার শাখা নদী অতিক্রমের সময় একটি মাছের ট্রলারের সঙ্গে এর সংঘর্ষ হয়। ট্রলারের ধাক্কায় লঞ্চের বাম পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত লঞ্চযাত্রী স্বর্ণাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথে সে মারা যায়। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত লঞ্চ ও ট্রলারটি পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় আরও সাতজন যাত্রী আহত হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩০০ ঘ.