২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের আদেল প্রথম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ ফজলে রাব্বী আদেল। উত্তরার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র আদেল পুরস্কার হিসেবে পেয়েছে ৫৫ লাখ টাকার সমপরিমাণ অর্থ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 06:04 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ ফজলে রাব্বী আদেল। উত্তরার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র আদেল পুরস্কার হিসেবে পেয়েছে ৫৫ লাখ টাকার সমপরিমাণ অর্থ। বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বিবরণীতে বলা হয়, প্রতিযোগিতায় আরব দেশগুলোসহ বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। গত ৮ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম হওয়ায় ফজলে রাব্বী ৫৫ লাখ টাকা ও একটি সনদপত্রসহ অন্যান্য পুরস্কার লাভ করেন। গাজীপুর জেলার শ্রীপুর থানার গাজীপুর গ্রামে ১৯৯৫ সালে জন্মগ্রহণকারী ফজলে রাব্বীর বাবা হাসান আলী টঙ্গী মিলগেট এলাকায় ডেসকোতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। মা হোসেন আরা পারভীন একজন গৃহিণী। চার ভাইবোনের মধ্যে সে তৃতীয়। আদেল ঢাকার উত্তরার তানযীমূল উন্মাহ হিফয মাদ্রাসা থেকে হিফযুল কুরআন সম্পন্ন করেছে এবং বর্তমানে একই মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২৩৪৯ ঘ.