২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে বরিশাল-ঢাকা রুটে বিশেষ সার্ভিস চালু করছে বিআইডব্লিউটিসি

ঈদ উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে বরিশাল-ঢাকা রুটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) বিশেষ সার্ভিস চালু করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 04:51 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

বরিশাল, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে বরিশাল-ঢাকা রুটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) বিশেষ সার্ভিস চালু করবে। সংস্থার বরিশাল কার্যালয়ের ব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, ঈদ উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে বরিশাল-ঢাকা রুটে বিআইডব্লিউটিসির নৌযান পিএস র্টান, পি এস মাহসুদ, পি এস অট্রিচ ও পি এস লেপচা বিশেষ সার্ভিস দিবে। এটি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এছাড়া, বরিশাল-চট্রগ্রাম নৌরুটে এম ভি বার আউলিয়া জাহাজের সঙ্গে এম ভি আলাউদ্দিন জাহাজ সংযোজন করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএডি/২২১০ ঘ.