২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সিদ্ধান্ত

বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) পরিণত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) পরিণত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে শিপিং কর্পোরেশনের বোর্ড সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় । এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন বোর্ডের পরবর্তী সভায় উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়। যোগাযোগ ও নৌ পরিবহন উপদেষ্টা এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নৌ পরিবহন সচিব শেখ এনায়েত উল্লাহ, শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম রাব্বানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এসকে/১৬৩৬ঘ.