কক্সবাজার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সামরিক জান্তার দমন অভিযানের মুখে মিয়ানমারে পড়তে যাওয়া বাংলাদেশের ১১ বৌদ্ধ ভিক্ষু পালিয়ে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ফিরে আসে। বিডিআর সন্দেহবশত তাদের আটক করলেও রাতে ছেড়ে দেয়।
২৩ রাইফেলস ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আজহারুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা সবাই বান্দরবান ও রাঙামাটি এলাকার বাসিন্দা। সবাইকে তাদের স্বজনের হাতে তুলে দেয়া হয়।
স্থানীয় ও বিডিআর সূত্র জানায়, সাড়ে ৫টার দিকে আদিবাসী ১১ ভিক্ষু টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিডিআরের টেকনাফ সদর ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ৪/৫ বছর আগে ধর্মীয় শিক্ষা নিতে তারা মিয়ানমারে গিয়েছিল। সা
bdnews24