২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও হাসিনার দুটি দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে

ালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলা এবং শেখ হাসিনার বিরুদ্ধে হরিপুর, শিকলবাহা ও খুলনা বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট নির্মাণে ঘুষগ্রহণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আগামী ৪ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছে । দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা দুটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল বুধবার ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 09:01 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলা এবং শেখ হাসিনার বিরুদ্ধে হরিপুর, শিকলবাহা ও খুলনা বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট নির্মাণে ঘুষগ্রহণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আগামী ৪ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছে । দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা দুটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল বুধবার । এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা না হলে মহানগর হাকিম মো. মিজানুর রহমান নতুন তারিখ ধার্য করেন। খুলনা, শিকলবাহা ও হরিপুর বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামের স্থানীয় প্রতিনিধি সামিট গ্র"প ও ইউনাইটেড গ্র"পের কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এসএম শাব্বির হোসেন। শেখ হাসিনা বঙ্গবন্ধু ট্রাস্টের নামে বাড়ি কেনার জন্য ঘুষ নেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। কারাগারে আটক শেখ হাসিনাকে গত ১৮ সেপ্টেম্বর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার অপর আসামিরা হলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. তৌফিক ই ইলাহী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হাফিজ খান, ঐ প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড গ্র"পের পরিচালক আবুল কালাম আযাদ। ঢাকার কমলাপুর ও চট্টগ্রামের আইসিডিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজে 'অযোগ্য' প্রতিষ্ঠান গ্যাটকোকে কাজ পাইয়ে দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগের মামলায় খালেদা জিয়া ও তার ছোট ছেলে কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়। মামলায় অভিযুক্ত আহমেদ আবুল কাশেম, সানোয়ার হোসেন, লুৎফুল কবীর, এএসএম শাহাদাৎ হোসেন, সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ গালিব আহমেদকে গত ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। তানভীর ও গালিব ওই দিনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরদিন এ মামলার অপর অভিযুক্ত সাবেক নৌ-পরিবহন মন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/এসকে/১৪৫৩ঘ.