২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই কিশোর জেলের মৃত্যু

কামারখন্দ উপজেলার চকর ব্রিজের ওপর ট্রেনে কাটা পড়ে মঙ্গলবার ভোরে দুই কিশোর মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কামারখন্দ উপজেলার চকর ব্রিজের ওপর ট্রেনে কাটা পড়ে মঙ্গলবার ভোরে দুই কিশোর মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে কামারখন্দের জামতৈল সুদিপাড়ার আলহাজ (১৪) ও আলামিন (১৫)। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজনু রহমান জানান, মঙ্গলবার ভোরে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুই জেলের মৃত্যু হয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২২২ঘ.