ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে এ মামলা কেন অবৈধ ঘোষণা করা হবেনা আগামী ৬ সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খন্দকার মোশাররফ হোসেনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, ড. খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার করে ধানমন্ডির কাকলী উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি বিক্রির ক্ষেত্রে নিবন্ধন ফি বাবদ ১৭ লাখ টাকা কম দেওয়ার কাজে সহায়তা করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন।
গত ৯ আগস্ট দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শফিউল আলম ধানমন্ডি থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। ওইদিনই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অ
bdnews24