২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

জেলা শহরের খেজুরতলা এলাকায় সোমবার রাতে ছিনতাই করা মালামালসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 10:27 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

বরগুনা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের খেজুরতলা এলাকায় সোমবার রাতে ছিনতাই করা মালামালসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মাইঠা গ্রামের আফজাল পালোয়ান (২৫) ও খেজুরতলার সৈকতকে (১৮)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আলী জানান, সোমবার রাতে স্কুলশিক্ষিকা মেহেরুন্নেসার ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে তার স্বামী কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান বাদি হয়ে থানায় মামলা করেন। রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকরা মালামালসহ আফজাল ও সৈকতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৮ ঘ.