২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী সরকারকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। এ তথ্য জানিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ইয়াকুব আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় এক ডজন মামলা ও ২০টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 08:17 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

সাভার, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী সরকারকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। এ তথ্য জানিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ইয়াকুব আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় এক ডজন মামলা ও ২০টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। এদিকে বিরুলিয়া ইউনিয়নের শামাইর এলাকা থেকে মঙ্গলবার সকালে ১২ লিটার চোলাই মদসহ শাহজাহান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিম উদ্দিন জানান, শাহজাহান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মদ উদ্ধারের ঘটনায় সাভার থানার একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.