২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই সন্ত্রাসী নিহত

আলমডাঙ্গা উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সোমবার রাতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা হলেন, নাসির ও ইদবার। রাত ১টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামের গোরস্থান পাড়ায় ওই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানায়। ঘটনাস্থল থেকে দুটি শাটার গান, রাইফেলের ১১ রাউন্ড গুলি ও ১২টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 07:26 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আলমডাঙ্গা উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সোমবার রাতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা হলেন, নাসির ও ইদবার। রাত ১টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামের গোরস্থান পাড়ায় ওই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানায়। ঘটনাস্থল থেকে দুটি শাটার গান, রাইফেলের ১১ রাউন্ড গুলি ও ১২টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি জালাল উদ্দিন আহমেদ জানান, জগন্নাথপুর গ্রামের রোজদার আলীর ছেলে চিহ্নিত সন্ত্রাসী নাসির ও তার সহযোগী মাজু গ্রামের ইদবার অনুসারীদের নিয়ে গোরস্থান পাড়ায় বৈঠক করছিল। ওই খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চলায়। ঘণ্টাকাল গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে ওসি জালাল উদ্দিন জানান। তিনি বলেন, "সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা নাসির ও ইদবারকে পুলিশ হারদী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তারা দুজন মারা গেছেন।" নিহতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ একডজন মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জালাল জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৮ ঘ.