চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বোয়ালখালী উপজেলার লোকমান সিদ্দিকী বাদলকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর স্টাফ অফিসার শেখ শরীফুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে বাদলকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
বাদলের বিরুদ্ধে বোয়ালখালী থানায় বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান। এর মধ্যে একটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
লোকমান বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২৭ ঘ.
bdnews24