২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় ৮ জন আহত

শরণখোলা উপজেলায় ধানসাগর ইউনিয়নের কালীবাড়ি গ্রামে রোববার রাতে এক পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় আট জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 12:17 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

বাগেরহাট, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শরণখোলা উপজেলায় ধানসাগর ইউনিয়নের কালীবাড়ি গ্রামে রোববার রাতে এক পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় আট জন আহত হয়েছে। আহতরা হলেন, গৃহকর্তা সুধীর চন্দ্র বিশ্বাস(৫২), পুষ্প রাণী (৪৫), সেন্টু রাণী (৩০), আশা রাণী (৪২), বরুণ কুমার (২২), রঞ্জন কুমার (২৪), বাদল (৩২) ও তাদের প্রতিবেশী কামরুল ইসলাম (৩৮)। তাদের সবাইকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সুধীর চন্দ্র সাংবাদিকদের বলেন, "গ্রামের নবী হোসেনের শিশুকন্যা রহিমা রোববার সন্ধ্যায় মামুন জোমাদ্দার নামে এক হুজুরকে রাস্তায় দেখে কটূক্তি করে। তখন মামুন ক্ষিপ্ত হয়ে শিশুটিকে মারতে গেলে সে দৌড়ে আমাদের বাড়িতে আশ্রয় নেয়। তাকে আশ্রয় দেয়ায় মামুন দলবল নিয়ে বাড়িতে হামলা চালায়। ওই সময় বাধা দিতে এসে আহত হন কামরুল।" বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর শুনে রাতেই সুধীরের বাড়িতে পুলিশের একটি দল যায়।" এ ঘটনায় মামুন জোমাদ্দারকে আসামি করে থানায় দুটি মামলা হয়েছে বলে ওসি রহমান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.