২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজার আগেই কারাবন্দি শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি চেয়েছে ঢাবি শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিয়ে ঈদ ও দুর্গাপূজার আগেই তাদের মুক্তি চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 09:25 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিয়ে ঈদ ও দুর্গাপূজার আগেই তাদের মুক্তি চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী সেলিমা আখতার ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ সোমবার এক বিবৃতিতে বলেন, "ঈদ ও পূজা শেষে আগামী ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। আমরা আশা করি, শিক্ষা কার্যক্রম নির্বিঘে