২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে তাপমাত্রা একটু বেড়েছে

টানা তিনদিনের শৈত্যপ্রবাহের শেষে বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ এখানে দেশের সর্বনিু তাপমাত্রা ছিল ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 11:51 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

আগামী ২৪ ঘণ্টায় এই তাপমাত্রা অপরিবর্তিতসহ ঘন কুয়াশা ও শীতের তীব্রতা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

গত বুধবার শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গত এক যুগের মধ্যে সর্বনিু। সোমবার ও মঙ্গলবারও সেখানে সর্বনিু তাপমাত্রা ছিলো যথাক্রমে ৪ দশমিক ৬ এবং ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

একইসঙ্গে রাজশাহী বিভাগসহ দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ‘মাঝারি’ ধরনের শৈত্যপ্রবাহেরও কিছুটা উন্নতি হয়েছে। ঢাকা বিভাগ, ঈশ্বরদী, বগুড়া, টাঙ্গাইলসহ দেশের সর্বত্র কুয়াশাসহ শীতের তীব্রতা কমে আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করছেন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।  

এদিকে দেশে আগামী ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আরেকটি শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দপ্তরের হিসাবে বৃহষ্পতিবার ঢাকার তাপমাত্রা বুধবারের ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে একটু কমে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান নফহবংি২৪.পড়স কে জানান, শ্রীমঙ্গলে তাপমাত্রা সর্বনিু ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে একটু বাড়ায় আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে।

ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে শুষ্ক আবহাওয়াসহ মাঝারি কুয়াশা ও শীত থাকবে বলে তিনি জানান।